শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

টনসিলের ব্যথায় ঘরোয়া প্রতিকার

জিভের পিছনে গলার দেয়ালের দু’পাশে গোলাকার পিণ্ডের মতো যে জিনিসটি দেখা যায়, সেটাই হল টনসিল। সর্দি-কাশির জন্য দায়ী ভাইরাসগুলির সংক্রামণেই টনসিলে ব্যথা বা সমস্যা দেখা দেয়। শীতকালে টনসিলের সমস্যা বাড়ে।  ঘরোয়া উপায়ে টনসিলে ব্যথা দূর করা সম্ভব।  যা করবেনÑÑলবণ পানি : গলা ব্যথা শুরু হলে যে কাজটি কম-বেশি আমরা প্রায় সকলেই করে থাকি তা হল, সামান্য উষ্ণ পানিতে নুন দিয়ে গার্গেল করা। এটি টনসিলে সংক্রামণ রোধ করে ব্যথা কমাতে খুবই কার্যকরী। আদা চা: দেড় কাপ পানিতে এক চামচ আদার কুচি আর আন্দাজ মতো চা পাতা দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিন। দিনে অন্তত à§©-৪ বার এই পানীয়টি পান করুন। 

 à¦†à¦¦à¦¾à¦° অ্যান্টি ব্যকটেরিয়াল আর অ্যান্টি ইনফ্লামেটরী উপাদান সংক্রমণ ছড়াতে বাধা দেয়। লেবুর রস: এক গ্লাস সামান্য উষ্ণ পাানিতে à§§ চামচ লেবুর রস, à§§ চামচ মধু, আধা চামচ নুন ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি যত দিন গলা ব্যথা ভাল না হয়, তত দিন পর্যন্ত খেতে থাকুন। হলুদ দুধ: এক কাপ গরম দুধে এক চিমটি হলুদ মিশিয়ে নিন। গরুর দুধে হলুদ মিশিয়ে সামান্য গরম করে খেলে উপকার পাওয়া যায়। হলুদ অ্যান্টি ইনফ্লামেটরী, অ্যান্টি বায়োটিক এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ একটি উপাদান যা গলা ব্যথা দূর করে টনসিলে সংক্রামণ কমাতে সাহায্য করে থাকে। গ্রিন-টি আর মধু: এক কাপ গরম পানিতে গ্রিন-টি আর এক চামচ মধু দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিন। এ বার ধীরে ধীরে চুমুক দিয়ে ওই চা পান করুন।  উপকার পাবেন। তথ্যসূত্র : ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ